ধারা-১৫১৷ যেক্ষেত্রে তহবিলের একটি অংশ সুনির্দিষ্টভাবে দান করা হয় এবং ঐ তহবিল হইতে উত্তরদায় পরিশোধিত হইবে নির্দেশ থাকে, সে ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে উইলকৃত অংশটি প্রথমে উত্তরদায়গ্রহীতাকে প্রদান করিতে হইবে এবং তহবিলের অবশিষ্ট অংশ হইতে নির্দেশাত্মক উত্তরদায় এবং যতখানি অবশিষ্ট অংশ ঘাটতি হইবে ততখানি উইলকারীর সাধারণ সম্পত্তি হইতে পরিশোধ করিতে হইবে৷ উদাহরণ ক, খ কে ১,০০০ টাকা দান করে যাহা চ এর নিকট হইতে তাহার নিকট দেনার অংশ৷ সে গ-কেও ১,০০০ টাকা দান করে যাহা চ এর নিকট হইতে ক এর নিকট দেনা কেবলমাত্র ১,৫০০ টাকা থেকে ১০০০ টাকা ঘ এর দখলে এবং ৫০০ টাকা গ-কে দিতে হয়৷ উইলকারীর সাধারণ সম্পত্তি হইতে গ-৫০০ টাকা…