ধারাঃ ১৫০৷ যেক্ষেত্রে উইলকারী নির্দিষ্ট অর্থ বা কোন প্রকার নির্দিষ্ট পণ্যের পরিমাণ দান করে এবং কোন বিশেষ প্রকার তহবিল বা স্টক এমনভাবে উল্লেখ করে যাহা একই জিনিস গঠন করে এবং যাহা হইতে প্রাথমিক তহবিল বা স্টক পরিশোধ করিতে হয়, সেক্ষেত্রে উত্তরদায়টিকে নির্দেশাত্মক বলা হয়৷ ব্যাখ্যা - সুনির্দিষ্ট উত্তরদায় এবং নির্দেশাত্মক উত্তর দায়ের মধ্যে পার্থক্য এই যে- যেক্ষেত্রে সুনির্দিষ্ট সম্পত্তি উত্তরদায়গ্রহীতাকে দেওয়া হয় সেক্ষেত্রে উত্তরদায়টি সুনির্দিষ্ট; যেক্ষেত্রে উত্তরদায়টি সুনির্দিষ্ট সম্পত্তি হইতে পরিশোধিত হইবে বলিয়া নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে উহা নির্দেশাত্মক৷ উদাহরণ (অ) “ক” “খ” কে ১০০০ টাকা দান করে…