ধারাঃ ১৪৮৷ যেক্ষেত্রে পরপর দুই বা ততোধিক ব্যক্তিকে দানের অন্তর্ভূক্ত সম্পত্তি সুনির্দিষ্টভাবে দান করা হয় নাই, সেক্ষেত্রে বিপরীত মর্মে কোন নির্দেশের অবর্তমানে, উক্ত সম্পত্তি বিক্রয় করা যাইবে এবং বিক্রয়ের উপস্বত্ব সুপ্রীম কোর্ট দ্বারা কোন সাধারণ বিধির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত বা নির্দেশিত জামানতে বিনিয়োগ করিতে হইবে, এবং উক্তভাবে গঠিত তহবিল উইলের শর্ত মোতাবেক ক্রমিক উত্তরদায়গ্রহীতার দ্বারা ভোগ করিতে হইবে৷ উদাহরণ “ক”-এর কয়েক বত্ সর মেয়াদের একটা ইজারা আছে৷ সে তাহার সকল সম্পত্তি “খ” কে এবং “খ”-এর মৃত্যুর পরে “গ” কে দান করে৷ ইজারাটি অবশ্যই বিক্রয় করিয়া উহার উপস্বত্ব এই ধারায় উল্লেখিতভাবে বিনিয়োগ করিতে…