ধারাঃ ১৪৭৷ যেক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তিকে সম্পত্তি সুনির্দিষ্টভাবে দান করা হয়, সেক্ষেত্রে উহা যে আকারে উইলকারী রাখিয়া গিয়াছিলেন ঐ আকারে রাখিতে হইবে যদিও উহা এমন প্রকৃতির হয় যে, অনবরত উহার মূল্য হ্রাস পাইতেছে৷ উদাহরণ (অ) “ক” কয়েক বত্ সর মেয়াদের জন্য একটি বাড়ী ইজারা নেয়, তাহার মৃত্যুর সময়ে যাহার ১৫ ভাগ অবসান হয় নাই৷ “ক” উক্ত বাড়ীটি জীবনভর “খ” কে এবং “খ”-এর মৃত্যুর পরে “গ” কে দান করেন৷ “খ”, “ক”-এর রেখে যাওয়া উক্ত সম্পত্তি ভোগ করে “খ” ১৫ বত্ সর যাবত্ বেঁচে থাকিলে দানের মাধ্যমে “গ” কিছুই পান না৷ (আ) “ক”, “খ”-এর জীবদ্দশায় একটি এ্যানুউটি থাকে, যাহা সে “গ” কে এবং “গ”-এর মৃত্যুর পর “ঘ” কে দান…