ধারাঃ ১৪৫৷ অর্থ উত্তরদায় শুধুমাত্র এই কারণে সুনির্দিষ্ট নয় যে, উইলে উহার পরিশোধ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়, যদি না উইলকারীর সম্পত্তির কিছু অংশ কোন নির্দিষ্ট আকারে হ্রাস করা হয় বা নির্দিষ্ট স্থানে প্রেরণ করা হয়৷ উদাহরণ ক, খ-কে ১০,০০০ টাকা দান করেন এবং নির্দেশ থাকে যে, ক-এর ভারতের সম্পত্তি ইংল্যান্ডে আদায় মাত্র এই উত্তরদায় পরিশোধ করিতে হইবে৷ উত্তরদায়টি সুনির্দিষ্ট নয়৷