ধারাঃ ১৪৪৷ যেক্ষেত্রে সাধারণ শর্তে যেকোন প্রকার স্টকের নির্দিষ্ট পরিমাণ দান করা হয়, সেক্ষেত্রে উত্তরদায়টি নির্দিষ্ট নয় শুধুমাত্র এই কারণে যে, উইলের সময়ে উইলকারী, উইলকৃত পরিমাণের সমান বা উহার চাইতে বেশি পরিমাণ সুনির্দিষ্ট স্টকের অধিকারী ছিলেন৷ উদাহরণ “ক” ৫%%%% হারে “খ” কে সরকারী সিকিউরিটির ৫০০০ টাকা দান করেন৷ উইলের তারিখে ৫০০০ টাকার জন্য সরকারী সিকিউরিটির ৫%%%% “ক” এর ছিল৷ উত্তরদায়টি সুনির্দিষ্ট নয়৷