ধারাঃ ১৪৩৷ যেক্ষেত্রে নির্দিষ্ট অর্থদান করা হয়, যেক্ষেত্রে উত্তরদায়টি সুনির্দিষ্ট নয় শুধুমাত্র এই কারণে যে, উত্তরদায়টি ন্যস্ত হয় এমন স্টক, বন্ড বা সিকিউরিটি উইলে বর্ণনা করা হইয়া থাকে৷ উদাহরণ “ক” “ঘ” কে দান করেন- “আমার ফান্ডের সম্পত্তির ১০,০০০ টাকা” “ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানীতে বিনিয়োগকৃত শেয়ার সম্পত্তির ১০,০০০ টাকা” “রামপুর ফ্যাক্টরীর বর্তমানে রেহেনমূলে সিকিউরড্ ১০,০০০ টাকা৷” এই সকল উত্তরদায়ের কোনটি সুনির্দিষ্ট নয়৷