ধারাঃ ১৪২৷ যেক্ষেত্রে এ উইলকারী কোন ব্যক্তিকে তাহার সম্পত্তির সুনির্দিষ্ট অংশ দান করেন, যাহা তাহার অন্য সম্পত্তির সকল অংশ হইতে পৃথক, সেক্ষেত্রে উত্তরদায়টিকে সুনির্দিষ্ট বলা হয়৷ উদাহরণ (অ) “ক” “খ” কে দান করে- “গ” কর্তৃক আমাকে প্রদত্ত ডায়ামন্ডের আংটি” “আমার সোনার হার” “উলের নির্দিষ্ট একটি গাঁট” “কাপড়ের নির্দিষ্ট একটি অংশ” “কলকাতাস্থ আমার এম স্ট্রীটের বসতবাড়িতে আমার মৃত্যুকালে আমার যা কিছু গৃহস্থলী দ্রব্য থাকবে তার সমূদয় অংশ” “সিন্দুকে রক্ষিত ১০০০ টাকা” “খ আমার কাছে যে দেনা পাইবে” “কলিকাতা আমার বাসাবাড়িতে দখলভুক্ত আমার সব বিল, বন্ড এবং সিকিউরিটি” “কলিকাতার বাড়িতে আমার সকল আসবাবপত্র” হুগলীর ওয়াই…