ধারাঃ ১৪০৷ যেক্ষেত্রে উইলকারী কোন তহবিল চূড়ান্তভাবে তাহার ভূ-সম্পত্তি হইতে বিচ্ছিন্ন হইবে এমনভাবে দান করে না কিন্তু কতিপয় উদ্দেশ্যে উহা দিয়া থাকে এবং উক্ত উদ্দেশ্যের অংশ পূরণ করা যায় না, সেক্ষেত্রে উক্ত তহবিল অথবা উইলের মাধ্যমে উহার যতখানি অংশ নিশেষিত হইয়াছে ততখানি উইলকারীর ভূ-সম্পত্তির অংশ থাকে৷ উদাহরণ (অ) কোন বিশেষভাবে ট্রাস্টিগণ কিছু অর্থ বিনিয়োগ করিবে এবং উহার স্বার্থ “ক” এর সন্তানকে প্রদান করিবে এবং তাহার মৃত্যুতে প্রধান অংশ তাহার সন্তানদের মধ্যে ভাগ হইবে৷ পুত্র কোন সন্তান না রাখিয়া মারা যায়৷ সন্তানের মৃত্যুর পর তহবিল উইলকারীর ভূ-সম্পত্তিভুক্ত হইবে৷ (আ) “ক” তাহার কন্যাগণের মধ্যে সমান…