ধারাঃ ১৩৯৷ যেক্ষেত্রে উইলকারী চূড়ান্তভাবে কোন তহবিল এমনভাবে দান করে যাহার ফলে উহা তাহার ভূ-সম্পত্তি হইতে বিচ্ছিন্ন হয় কিন্তু নির্দেশ দেয় যে উহার ভোগের ভরণ উত্তরদায়গ্রহীতার কল্যাণে নিশ্চিত করণার্থে তত্কর্তৃক সংকুচিত হইবে, সেক্ষেত্রে উক্ত কল্যাণ উত্তরদায়গ্রহীতার জন্য পাওয়া না গেলে তহবিল এমনভাবে তাহার দখলভুক্ত হইবে যেন উইলে উক্তরূপ কোন নির্দেশ ছিল না৷ উদাহরণ (অ) “ক” তাহার সম্পত্তির অবশিষ্ট অংশ তাহার কন্যাগণের মধ্যে সমান ভাগে ভাগ হইবে এমনভাবে দান করে এবং নির্দেশ দেয় যে, তাহাদের অংশ জীবনব্যাপী স্থিরকৃত এবং তাহাদের মৃত্যুর পর তাহাদের সন্তানের বরাবরে প্রদত্ত হইবে৷ সকল কল্যাণ অবিবাহিত অবস্থায় মারা…