ধারাঃ ১৩৮৷ কিন্তু এই মর্মে নির্দেশ থাকে যে উহা বিশেষভাবে ব্যবহৃত বা ভোগ করিতে হইবে সেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতা এমনভাবে তহবিল গ্রহণে অধিকারী হইবে যেন উইলে উক্ত কোন নির্দেশ ছিল না৷ উদাহরণ ক এর জন্য বাসস্থান ক্রয়ে অথবা ক এর জন্য এ্যানিউটির ক্রয়ের অথবা তাহাকে কোন ব্যবসায় বসানোর জন্য নির্দিষ্ট কিছু অর্থ দান করা হয়৷ ক অর্থের উত্তরদায়টি গ্রহণ করার জন্য পছন্দ করে৷ সে উক্তরূপ করিবার অধিকারী৷