ধারাঃ ১৩৭৷ যেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরদায়গ্রহীতা কর্তৃক উত্তরদায়টি ভোগের পূর্বে শর্ত হিসাবে পূরণ করিতে হইবে অথবা দানের বিষয়বস্তু পূরণ করিতে হইবে অথবা দানের বিষয়বস্তু পূরণ না করা শর্তের ক্ষেত্রে উহা অন্য কোন ব্যক্তির কাছে চলিয়া যায় অথবা কার্যকারিতা হারায় উইলে এইরূপ কোন কার্যের উল্লেখ থাকে সেক্ষেত্রে কার্যটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করিতে হইবে৷