ধারাঃ ১৩৬৷ যেক্ষেত্রে এই শর্ত দান করা হয় যে, উত্তরদায়গ্রহীতা কোন নির্দিষ্ট কার্য না করিলে দানটির বিষয়বস্তু অন্য ব্যক্তির নিকট চলিয়া যাইবে অথবা দানটির কার্যকারিতা থাকিবে না৷ কিন্তু কার্যটি সম্পাদনের জন্য কোন নির্দিষ্ট সময় উল্লেখ না করা হয়, সেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতা কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে যদি কার্য সম্পন্ন হওয়া অসম্ভব হয় কিংবা অনির্দিষ্টভাবে স্থগিত থাকে, উত্তরদায়টি এমনভাবে যাইবে যেন উত্তরদায়গ্রহীতা উক্ত কার্য সম্পন্ন না করিয়া মারা গিয়াছে৷ উদাহরণ (অ) ক-কে এই শর্তে উইল করে দেয়া হয় যে, সে সেনাবাহিনীতে যোগদান না করিলে উত্তরদায়টি খ-এর উপর ন্যস্ত হইবে৷ ক পবিত্র আদেশ নেওয়ার কারণে তাহার পক্ষে…