ধারাঃ ১৩৫৷ একটি দানের কার্যকারিতা থাকিবে না এইরূপ শর্ত যাহাতে বৈধ হইতে পারে, ইহা আবশ্যক যে উক্ত শর্ত প্রযোজ্য এইরূপ ঘটনা এমন একটি ঘটনা হইবে যাহা ১২০ ধারায় বর্ণিত দানের শর্ত বৈধভাবে গঠন করিবে৷