ধারাঃ ১৩৪৷ একটি দান এই শর্তে করা যাইবে যে, যদি নির্দিষ্ট ঘটনা ঘটে অথবা যদি নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা না ঘটে তাহা হইলে উহা কার্যকর হইবে না৷ উদাহরণ (অ) একটি ভূ-সম্পত্তি “ক” কে এই শর্তে দান করা হয় যে, যদি সে কোন নির্দিষ্ট গাছ কাটে তাহা হইলে দানটির কোন কার্যকারিতা থাকিবে না, “ক” গাছটি কাটে৷ সে ভূ-সম্পত্তিতে তাহার জীবন স্বত্ব হারায়৷ (আ) একটি ভূ-সম্পত্তি “ক” কে এই শর্তে দান করা হয় যে, যদি সে উইল এ উল্লেখিত নির্বাহকের সম্মতি ব্যতীত ২৫ বছরের নীচে বিবাহ করে তাহা হইলে উহা তাহার অধিকারভূক্ত হইবে না৷ “ক” তদরূপ করায় সে ভূ-সম্পত্তিটি হারায়৷ (ই) একটি ভূ-সম্পত্তি “ক” কে এই শর্তে দান করা হয় যে, যদি সে উইলকারীর…