ধারাঃ ১৩৩৷ যদি সর্বশেষ দানটি বৈধ না হয় তাহা হইলে তদ্বারা মূল দানটি ক্ষতিগ্রস্ত হইবে না৷ উদাহরণ (অ) কোন ভূ-সম্পত্তি “ক” কে এই শর্তে দান করা হয় যে যদি সে কোন নির্দিষ্ট দিনে এক ঘন্টায় ১০০ মাইল না হাঁটে তাহা হাইলে ভূ-সম্পত্তিটি “খ” পাইবে৷ শর্তটি বাতিল হওয়ায় “ক” তাহার ভূ-সম্পত্তি এমনভাবে লাভ করে যেন উইল এ কোন শর্তই উল্লেখ করা হয় না৷ (আ) কোন ভূ-সম্পত্তি “ক” কে এবং যদি সে তাহার স্বামীকে ত্যাগ না করে তাহা হইলে “ঘ” কে দান করা হয়৷ “ক” কে দান করা হয়৷ “ক” তাহার জীবদ্দশায় ভূ-সম্পত্তিটি এমনভাবে পাইবে যেন উইল এ কোন শর্তই উল্লেখ করা হয় না৷ (ই) একটি ভূ-সম্পত্তি “ক” কে এবং যদি সে বিবাহ করে তাহা হইলে “খ” এর…