ধারাঃ ১৩২৷ ১৩১ ধারায় বর্ণিত কোন দান কার্যকর হইবে না, যদি না শর্তটি চূড়ান্তভাবে পূরণ করা হয়৷ উদাহরণ (অ) একটি উত্তরদায় “ক” কে এইশর্তে দান করা হয় যে, যদি সে “খ”, “গ” এবং “ঘ” এর সম্মতি ছাড়া বিবাহ করে তাহা হইলে উহা ঙ এর বরাবরে চলিয়া যাইবে৷ ঘ মরা যায়৷ “খ” এবং “গ” এর সম্মতি ছাড়া বিবাহ করিলেও “ঙ” এর বরাবরে দানটি কর্যকর হয় না৷ (আ) একটি উত্তরদায় ক এর বরাবরে এই শর্তে দান করা হয় যে, যদি সে খ এর সম্মতি ব্যতীত বিবাহ করে তাহা হইলে উহা গ এর বরাবরে চলিয়া যাইবে৷ ক খ এর সম্মতিতে বিবাহ করে কিন্তু পরবর্তীতে বিপত্নীক হইয়া যায় এবং খ এর সম্মতি ছাড়া পুনরায় বিবাহ করে৷ গ এর বরাবরে দানটি কার্যকর হয় না৷ (ই) একটি…