ধারাঃ ১৩১৷ (১) কোন ব্যক্তির বরাবরে এই শর্তে দান করা যাইবে যে, নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটার ক্ষেত্রে উইলকৃত বস্তুটি অন্যকোন ব্যক্তির কাছে যাইবে অথবা এই শর্তে যে, নির্দিষ্ট অনিশ্চিত ঘটনাটি না ঘটিলে উইলকৃত বস্তুটি অন্য ব্যক্তির কাছে যাইবে৷ (২) প্রত্যেকটি ক্ষেত্রে সর্বশেষ দানটি ১২০, ১২১, ১২২, ১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১২৭, ১২৯ এবং ১৩০ ধারায় বর্ণিত বিধি সাপেক্ষে হইবে৷ উদাহরণ (অ) কিছু অর্থ “ক” কে দান করা হয় যাহা তাহার বয়স ১৮ বছর হইলে তাহার বরাবরে প্রদেয় হইবে এবং উক্ত বয়সের পূর্বেই যদি সে মারা যায় তাহা হইলে “খ” পাইবে৷ “ক” উত্তরদায়টিতে ন্যস্ত স্বার্থ গ্রহণ করে এবং ১৮ বছরের নীচে মারা গেলে উহা “খ” পায়৷ (আ)…