ধারাঃ ১৩০৷ যেক্ষেত্রে উইল-এ এইরূপ ইচ্ছা থাকে যে বিশেষ অবস্থায় কেবলমাত্র প্রথম দানের ব্যর্থতার ঘটনায় দ্বিতীয় দানটি কার্যকর হইবে সেক্ষেত্রে দ্বিতীয় দানটি কার্যকর হইবে না যদি না প্রথম দানটি উক্ত বিশেষভাবে ব্যর্থ হয়৷ উদাহরণ ক তাহার স্ত্রীকে উইলমূলে দান করে কিন্তু যদি সে (স্ত্রী) তাহার জীবদ্দশায় মারা যায় সেক্ষেত্রে তাহার স্ত্রীর বরাবরে দানকৃত বস্তুটি খ-কে দান করে৷ ক এবং তাহার স্ত্রী একত্রে মারা যায় কিন্তু স্ত্রী তাহার পূর্বে মারা গিয়াছে এইরূপ প্রমাণ করা অসম্ভব হয়, খ-এর বরাবরে দানটি কার্যকর হইবে না৷