ধারাঃ ১২৯৷ যেক্ষেত একজন ব্যক্তির বরাবরে দান করা হয় এবং অন্যজন ব্যক্তির বরাবরে ঐ একই জিনিস দান করা হয়, যদি পূর্ববর্তী দানটি ব্যর্থ হয় সেক্ষেত্রে পূর্ববর্তী দানটির ব্যর্থতায় দ্বিতীয় দানটি কার্যকর হইবে যদিও উক্ত ব্যর্থতা উইলকারীর কল্পিত পদ্ধতিতে ঘটে নাই৷ উদাহরণ (অ) ক তাহার সন্তানদেরকে কিছু অর্থ এবং ১৮ বছরের নীচে তাহারা সকলে মারা গেলে উক্ত অর্থ খ কে দান করে৷ ক কোন সন্তান না রাখিয়া মারা যায়৷ খ এর বরাবরে দানটি কার্যকরী হইবে৷ (আ) ক, খ কে এই শর্তে কিছু অর্থ দান করে যে, সে ক এর মৃত্যুর তিন মাসের মধ্যে কোন নির্দিষ্ট দলিল সম্পাদন করিবে৷ এবং যদি সে গ এর বরাবরে উহা করিতে অবহেলা করে৷ খ উইলকারীর জীবদ্দশায়…