ধারাঃ ১২৮৷ যেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতা উইলকৃত বস্তুতে ন্যস্ত স্বার্থ গ্রহণ করিবার পূর্বে কোন উইল পূরণ করিতে হইবে এমন কোন শর্ত আরোপ করে, সেক্ষেত্রে শর্তটি পালন করা হইলে উহা পূরণ করা হইয়াছে বলিয়া বিবেচিত হইবে৷ উদাহরণ (অ) ক কে এই শর্তে উত্তরদায় দান করা যায় যে, সে খ, গ, ঘ এবং ঙ এর সম্মতিতে বিবাহ করিবে৷ ক, খ এর লিখিত সম্মতিতে বিবাহ করে, গ বিবাহের সময় উপস্থিত থাকে৷ খ বিবাহের পূর্বে ক কে একটি উপহার পাঠায়৷ ঙ, ক কে ব্যক্তিগতভাবে তাহার ইচ্ছার কথা জানায় এবং কোন আপত্তি করে নাই৷ ক শর্তটি পূর্ণ করিয়াছেন৷ (আ) একটি উত্তরদায় ক-কে এই শর্তে দান করা হয় যে, খ, গ এবং ঘ-এর সম্মতিতে বিবাহ করে৷ ’ক’ শর্তটি পূরণ…