ধারাঃ ১২৭৷ কোন শর্তে দান, যাহা পূরণ করা আইন বা নৈতিকতা বিরোধী হইবে, বাতিল হইবে৷ উদাহরণ (অ) ক, খ কে এই শর্তে ৫০০ টাকা দান করে যে, সে গ কে খুন করিবে৷ দানটি বাতিল হইবে৷ (আ) ক তাহার ভাইঝিকে ৫০০ টাকা দান করে যদি সে তাহার স্বামীকে ত্যাগ করে৷ দানটি বাতিল হইবে৷