ধারাঃ ১২৬৷ অসম্ভব শর্তে কোন দান বাতিল হয়৷ উদাহরণ (ক) ভূ-সম্পত্তি ক-কে এই শর্তে দান করা হয় যে, এক ঘন্টায় ১০০ মাইল হাঁটিবে৷ দানটি বাতিল হয়৷ (আ) ক, খ কে এই শর্তে ৫০০ টাকা দান করে যে খ, ক এর কন্যাকে বিবাহ করিবে৷ উইল এর তারিখে ক-এর কন্যা মৃত ছিল দানটি বাতিল হইবে৷