ধারাঃ ১২৫৷ যেক্ষেত্রে কোন মেয়াদে জীবিত থাকিবে এইরূপ ব্যক্তির বরাবরে কোন দান করা হয় কিন্তু সঠিক সময় উল্লেখ করা না হয়, সেক্ষেত্রে উইল দ্বারা বিপরীত মর্মে ইচ্ছা প্রতীয়মান না হইলে উত্তরদায়টি পরিশোধ বা বণ্টনের সময় জীবিত ব্যক্তির বরাবরে চলিয়া যাইবে৷ উদাহরণ (অ) সম্পত্তি সমানভাবে ক এবং খ এর মধ্যে অথবা তাদের উত্তরজীবীগণের মধ্যে দান করা হয়৷ ক এবং খ উভয়ই যদি উইলকারীর উত্তরজীবী থাকে তাহা হইলে উত্তরদায়টি তাহাদের মধ্যে সমান ভাগে ভাগ হইবে৷ যদি ক উইলকারীর পূর্বে মারা যায় এবং খ জীবিত থাকে তাহলে উহা খ এর বরাবরে যাইবে৷ (আ) সম্পত্তি ক কে এবং ক এর মৃত্যুর পরে খ এবং গ কে অথবা তাহাদের উত্তরজীবীকে দান করা হয়৷ ক এর…