ধারাঃ ১২৪৷ যেক্ষেত্রে উত্তরদায় দান করা হয় যদি নির্দিষ্ট ঘটনা ঘটে এবং উইল-এ উক্ত ঘটনা ঘটার জন্য কোন সময় উল্লেখ না থাকে, সেক্ষেত্রে উত্তরদায়টি কার্যকর হইবে না যদি না উইলকৃত তহবিল দেয় বা বণ্টনযোগ্য মেয়াদের উক্ত ঘটনা ঘটে৷ উদাহরণ (অ) একটি উত্তর দায় ক-কে এবং তাহার মৃত্যুতে খ কে দান করা হয়৷ ক যদি জীবিত থাকে তাহা হইলে খ এর বরাবরে উত্তরদায়টি কার্যকর হইবে৷ (আ) একটি উত্তরদায় ক-কে এবং নিঃসন্তান অবস্থায় তাহার মৃত্যুর ক্ষেত্রে খ কে দান করা হয়৷ যদি ক উইলকারীর পরে মারা যায় অথবা সন্তান রাখিয়া তাহার জীবদ্দশায় মারা যায় তাহা হইলে খ এর বরাবরে উত্তরদায়টি কার্যকর হইবে না৷ (ই) যখন এবং যদি ১৮ বছর বয়স্ক হয় তাহা হইলে…