ধারাঃ ১২৩৷ যেক্ষেত্রে একটি উইল এ একই ব্যক্তির বরাবরে দু’টি পৃথক এবং স্বাধীন দান থাকে, সেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতার যে কোন একটি গ্রহণের এবং অন্যটি অস্বীকার করিবার স্বাধীনতা থাকিবে, যদিও পূর্বটি লাভজনক এবং পরেরটি অ’নারাস৷ উদাহরণ ক এর কয়েক বত্ সর মেয়াদের একটি বাড়ীর ইজারা আছে যাহার খাজনা তিনি এবং তাহার প্রতিনিধি উক্ত মেয়াদে প্রদান করিতে বাধ্য এবং বাড়ীটি যে খাজনায় ভাড়া দেওয়া যাইবে উহা তাহার অধিক৷ খ ইজারাটি গ্রহণ করিতে অস্বীকার করে৷ এইরূপ অস্বীকার দ্বারা সে অর্থ বাজেয়াপ্ত করিবে না৷