ধারাঃ ১২১৷ যেক্ষেত্রে বিশেষ বয়স অর্জন করিবে শুধুমাত্র এইরূপ শ্রণীর সদস্যগণের বরাবরে দান করা হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি উক্ত বয়স অর্জন করে নাই তিনি উত্তরদায়টিতে স্বার্থের অধিকারী হইবে না৷ উদাহরণ একটি তহবিল ১৮ বছর বয়স হইবে ক এর এইরূপ সন্তান এর বরাবরে এমন নির্দেশসহ দান করা হয় যে, যদি ক এর কোন সন্তান ১৮ বছরের নীচে জয় তাহা হইলে যে অংশের সে অধিকারী হইবে ঐ অংশের আয় তাহার ভরণ-পোষণ এবং শিক্ষার জন্য ব্যয় করা হইবে৷ ১৮ বছরের নীচে ক এর কোন সন্তানের দানটিতে ন্যস্ত অধিকার থাকিবে না