ধারাঃ ১২০৷ (১) কোন নির্দিষ্ট অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে উইলকৃত উত্তরদায় উক্ত ঘটনা না ঘটা পর্যন্ত ন্যস্ত হইবে না৷ (২) কোন নির্দিষ্ট অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে উইলকৃত উত্তরদায় উক্ত ঘটনা ঘটা অসম্ভব না হওয়া পর্যন্ত ন্যস্ত হইবে না৷ (৩) যে কোন একটা ক্ষেত্রে শর্তটি পূরণ না হইলে উত্তরদায়গ্রহীতার স্বাথর্কে শর্তাধীন বলা হয়৷ ব্যতিক্রম- যেক্ষেত্রে কোন ব্যক্তির বরাবরে বিশেষ বয়স অর্জন পর্যন্ত দান করা হয় এবং তিনি উক্ত বয়সে পৌঁছানোর পূর্বে উইলটি তহবিল হইতে উদ্বৃত্ত আয় তাহাকে দিয়া দেয় অথবা তাহার কল্যাণার্থে যতখানি প্রযোজন আয় ততখানি প্রয়োজন হইবে এইরূপ নির্দেশ দেয়, সেক্ষেত্রে তহবিলের দানটি শর্তাধীন নয়৷ উদাহরণ (১) ঘ…