ধারাঃ ১১৯৷ যেক্ষেত্রে দানের শর্তাবলী দ্বারা উত্তরদায়গ্রহীতা উইলকৃত বস্তুটির তাত্ক্ষণিক দখলের অধিকারী না হন, সেক্ষেত্রে উপযুক্ত সময়ে উহা গ্রহণের অধিকার, যদিনা উইল দ্বারা ভিন্ন ইচ্ছা ব্যক্ত হয়, উইলকারীর মৃত্যুতে উত্তরদায় গ্রহীতার উপর ন্যস্ত হইবে, এবং উত্তরদায়গ্রহীতার প্রতিনিধির বরাবরে চলিয়া যাইবে৷ যদি তিনি উক্ত সময়ের পূর্বে মারা যান এবং উক্ত ক্ষেত্রে উইলকারীর মৃত্যু হইতে উত্তরদায়টি ন্যস্ত হইয়া থাকে৷ ব্যাখ্যা৷- কোন ব্যক্তির বরাবরে উত্তরদায় তাহার উপর স্বার্থে ন্যস্ত হইবে না এমন ইচ্ছা শুধুমাত্র একটি বিধান হইতে অনুমান করা যাইবে না যদদ্বারা উইলকৃত বস্তুটির পরিশোধ বা দখল স্থগিত করা হয় বা যদদ্বারা…