ধারাঃ ১১৮৷ ভাইপো, বা ভাইঝি বা অন্য কোন নিকট আত্মীয় আছে এইরূপ কোন ব্যক্তি তাঁহার মৃত্যুর অন্যূন ১২ বত্সর পূর্বে, উইলদ্বারা সম্পাদিত এবং জীবিত ব্যক্তিগণের উইলের নিরাপত্তা হেফাজতের আইন দ্বারা নির্ধারিত কোন স্থানে উক্ত উইল সম্পাদনের তারিখ হইতে ৬ মাসের মধ্যে জমাকৃত ব্যতীত ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে কোন সম্পত্তি উইলমূলে দান করিতে পারিবেন না৷ উদাহরণ ক-এর একজন ভাইপো আছে৷ ক-প্রয়োজন মত সম্পাদিত এবং জমাকৃত হয় নাই উইল দ্বারা দান করেন- দরিদ্র জনগণের জন্য; অসুস্থ সৈন্যদের দেখাশুনার জন্য; হাসপাতাল প্রতিষ্ঠা বা উহার ব্যয়ের জন্য; এতিমদের শিক্ষার জন্য; পণ্ডিতদের সহায়তার জন্য; স্কুল প্রতিষ্ঠার জন্য; সেতু তৈরী…