ধারাঃ ১১৭৷ (১) যেক্ষেত্রে কোন উইলের শর্তাবলীতে এইরূপ নির্দেশ থাকে যে, কোন সম্পত্তি হইতে উদ্ভূত আয় সম্পূর্ণভাবে কিংবা আংশিকভাবে উইলকারীর মৃত্যুর তারিখ হইতে বত্সরেরও বেশি মেয়াদে জমা হইবে, সেক্ষেত্রে অতঃপর যাহা বলা হইয়াছে তাহা ব্যতীত উক্ত নির্দেশ যে সময় পর্যন্ত পুঞ্জীভূত করিবার নির্দেশ দেওয়া হয় ঐ সময়ের যতখানি অতিরিক্ত ততখানি বাতিল হইবে, এবং উক্ত ১৮ বত্সর সময় অন্তে সম্পত্তি এবং উহার আয় যে সময় পর্যন্ত পুঞ্জীভূত করার নির্দেশ দেওয়া হয় ঐ সময় অবসানে বিলি হইবে৷ (২) এই ধারা নিম্নলিখিত উদ্দেশ্যে পুঞ্জীভূত করিবার কোন নির্দেশ প্রভাবিত করিবে না- (অ) উইলকারী কিংবা উইলের স্বার্থ গ্রহণকারী কোন ব্যক্তির দেনা…