ধারাঃ ১১৬৷ যেক্ষেত্রে ১১৩ এবং ১১৪ ধারায় বর্ণিত বিধির কারণে কোন ব্যক্তি বা ব্যক্তির শ্রেণীর বরাবরে উইলমূলে দানটি বাতিল হয়, সেক্ষেত্রে একই উইলে উল্লিখিত এবং উক্ত পূর্বদানের পরে বা ব্যর্থতায় কার্যকর হইবে মর্মে ইচ্ছাকৃত কোন দানও বাতিল হইবে৷ উদাহরণ (অ) কিছু তহবিল ক-কে এবং ক-এর মৃত্যুর পরে ২৫ বত্সর অর্জনকারী তাহার ছেলেদেরকে উইলমূলে দান করা হয়, এবং উক্ত সন্তানের মৃত্যুর পরে খ-কে৷ খ-এর বরাবরে দানটি ১১৪ ধারার অধীনে বাতিল হইবে কারণ উহা ক-এর সন্তানগণের বয়স ২৫ বছর হওয়ার পরে কার্যকর হইবে মর্মে ইচ্ছা ব্যক্ত করা হইয়াছিল৷ খ কে প্রদত্ত দানটিও বাতিল হইবে৷ (আ) কিছু তহবিল ক-কে এবং ক-এর মৃত্যুর পরে তাঁহার…