ধারাঃ ১১৫৷ যদি কোন শ্রেণীর ব্যক্তির বরাবরে উইলমূলে দান করা হয়, যাহাদের কারো সম্পর্কে ১১৩ বা ১১৪ ধারার বিধানাবলীর কারণে উক্ত দান অকার্যকর হইয়া থাকে, তাহা হইলে শুধুমাত্র ঐ ব্যক্তিগণ সম্পর্কে এবং সমুদয় শ্রেণী সম্পর্কে নয় উক্ত দান বাতিল হইবে৷ উদাহরণ (অ) একটা তহবিল সারাজীবনের জন্য ক-কে এবং ক এর মৃত্যুর পরে ২৫ বত্সর বয়স হইবে এমন তাহার সন্তানকে উইলমূলে দান করা হয়৷ ক উইলকারীর পরে জীবিত থাকে এবং উইলকারীর মৃত্যুর সময়ে তাহার সন্তানও থাকে৷ দানের জন্য অনুমোদিত সীমার মধ্যে ক-এর জীবিত প্রতিটি সন্তান ১৫ বছর বয়স্ক হইবে৷ কিন্তু উইলকারীর মৃত্যুর পরে ক-এর সন্তান থাকিতে পারে যাহারা ২৫ বছর বয়স্ক হইবে না যতক্ষণ…