ধারা-১১৪৷ কোন সম্পত্তি এমনভাবে হস্তান্তর করা যাইবে না, যাহা হস্তান্তরের তারিখে জীবিত এক বা একাধিক ব্যক্তির জীবনকাল এবং এইরূপ জীবনকালের অব্যবহিত পর হইতে অপর কোন ব্যক্তির নাবালক অবস্থা অবিবাহিত হওয়ার পরে বলবত্ হইবে৷ জীবিত ব্যক্তির বা ব্যক্তিগণের জীবনকাল সমাপ্ত হওয়ার সময় উক্ত নাবালকের অস্তিত্ব থাকিতে হইবে এবং নাবালক সাবালক হওয়ার সাথে সাথে সৃষ্ট স্বার্থ তাহার উপর বর্তাইবে৷ উদাহরণ (অ) একটি তহবিল সারাজীবনের জন্য ক কে, এবং ক-এর মৃত্যুর পরে সারাজীবনের জন্য খ কে; এবং খ এর মৃত্যুর পরে প্রথম ২৫ বত্সর পূর্ণ হওয়া খ-এর ছেলের বরাবরে উইল মূলে দান করা হইল৷ উইলকারীর মৃত্যুর পর ক ও খ জীবিত থাকে৷ এখন খ এর যে…