ধারাঃ ১১৩৷ যেক্ষেত্রে উইলকারীর মৃত্যুর সময়ে অস্তিত্ব নেই এমন কোন ব্যক্তির বরাবরে দান করা হয়, সেক্ষেত্রে পরবর্তী দানটি বাতিল হইবে যদি না উহা উইলকৃত বস্তুতে বিদ্যমান উইলকারীর অবশিষ্ট সমুদয় স্বার্থ থাকে৷ উদাহরণ (অ) সম্পত্তি ক কে, ক এর মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্রকে এবং তাহার মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্রকে দান করা হয়৷ উইলকারীর মৃত্যুর সময় ক এর কোন সন্তান নাই৷ ক এর জ্যেষ্ঠ পুত্রের বরাবরে দানটি অস্তিত্বহীন ব্যক্তির বরাবরে দান হওয়ায় দানটি বাতিল হইবে৷ (আ) একটি তহবিল সারা জীবনের জন্য ক-কে এবং তাহার মৃত্যুর পরে তার কন্যাদেরকে উইলমূলে দান করা হয়৷ ’ক’ জীবিত থাকাকালীন উইলকারী মারা যায়৷ ক-এর কন্যান…