ধারাঃ ১১২৷ যেক্ষেত্রে বিশেষ বর্ণনা দ্বারা কোন ব্যক্তির বরাবরে দান করা হয় এবং উইলকারীর মৃত্যুর সময়ে কোন অস্তিত্ব থাকে না, যিনি বর্ণনাটির উত্তর দিতে সক্ষম, সেক্ষেত্রে দানটি বাতিল হইবে৷ ব্যতিক্রম- যদি নির্দিষ্ট ব্যক্তির জ্ঞাতির বিশেষ ধাপে দণ্ডায়মান বর্ণিত বর্গের শ্রেণী বরাবরে সম্পত্তি দান করা হয়, কিন্তু উহার পূর্ববর্তী কোন দান বা অন্য কোন কারণে উইলকারীর মৃত্যুর সময় জীবিত থাকে তাহা হইলে সম্পত্তি ঐ ব্যক্তির কাছে যাইবে অথবা তিনি মৃত হইলে তাহার প্রতিনিধির কাছে যাইবে৷ উদাহরণ (অ) ক তাহার জ্যেষ্ঠ পুত্র খ কে ১০০০ টাকা দান করেন৷ উইলকারীর মৃত্যুর সময় খ এর অস্তিত্ব ছিল না৷ দানটি বাতিল হইবে৷ (আ) ক, খ কে…