ধারাঃ ১১১৷ যেক্ষেত্রে ব্যক্তিগণের বর্ণিত শ্রেণী বরাবরে সাধারণভাবে দান করা হয়, সেক্ষেত্রে দানকৃত বস্তুটি উইলকারীর মৃত্যুর সময় জীবিত ব্যক্তির বরাবরে চলিয়া যাইবে। ব্যতিক্রম।- যদি নির্দিষ্ট ব্যক্তির জ্ঞাতির বিশেষ ধাপে দণ্ডায়মান বর্ণিত ব্যক্তিবর্গের শ্রেণী বরাবরে সম্পত্তি দান করা হয়, কিন্তু, উহার দখল পূর্ববর্তী কোন দান বা অন্য কোন কারণে উইলকারীর মৃত্যুর পর পর্যন্ত স্থগিত করা হয়, তাহা। হইলে ঐ সম্পত্তি ঐ সময়ে জীবিত ব্যক্তিগণের বরাবরে এবং উইলকারীর মৃত্যুর। পরে মৃত তাহাদের যে কোন একজনের প্রতিনিধি বরাবরে চলিয়া যাইবে। উদাহরণ (অ) ক, খ এর সন্তানদেরকে ১০০০ টাকা উইলমূলে দান করে কিন্তু উক্ত দান…