ধারাঃ ১০৯৷ যেক্ষেত্রে উইলকারীর কোন সন্তান বা তাহার অন্য কোন সরাসরি বংশধরের বরাবরে দান করা হয়, এবং উত্তরদায়গ্রহীতা উইলকারীর জীবদ্দশায় মারা যায় কিন্তু, কোন সরাসরি বংশধর জীবিত থাকে, সেক্ষেত্রে দানটি তামাদি হইবে না কিন্তু এমনভাবে কার্যকর হইবে যেন উইলকারীর মৃত্যুর অব্যবহিত পরে উত্তরদায়গ্রহীতার মৃত্যু ঘটিয়াছে, যদি না উইল দ্বারা ভিন্ন কোন ইচ্ছা প্রতীয়মান হয়। উদাহরণ ক উইলমূলে তাহার সন্তান খ কে তাহার নিজস্ব ব্যবহার এবং কল্যাণার্থে কিছু অর্থ দান করেন। খ পুত্র গ কে রাখিয়া ক এর পূর্বে মারা যায়। গ, ক এর পরে মারা যায় এবং খ তাহার সমস্ত সম্পত্তি তাহার বিধবা স্ত্রী ঘ কে দান করে। অর্থ ঘ এর বরাবরে…