ধারাঃ ১০৭৷ যদি উত্তরদায়গ্রহীতাকে একটি উত্তরদায় এমন শব্দের ব্যবহার করিয়া দেওয়া হয় যাহার ফলে এইরূপ বুঝা যায় যে, উইলকারী উত্তরদায়টির ভিন্ন ভিন্ন অংশ তাহাদেরকে দিতে চাহিয়াছিলেন, তাহা হইলে উইলকারীর পূর্বে কোন উত্তরদায়গ্রহীতা মারা গেলে উত্তরদায়টির যত খানি অংশ তাহার জন্য দেওয়ার ইচ্ছা করা হইয়াছিল, ততখানি অংশ উইলকারীর সম্পত্তির অবশিষ্টাংশের মধ্যে পড়িবে। উদাহরণ ক, খ এবং গ - এর মধ্যে সমানভাবে ভাগ করিয়া দিয়া কিছু অর্থ দান করা হলাে ক পূর্বেই মারা গেলে তাহার অবশিষ্টাংশের এক - তৃতীয়াংশ বিলিব্যবস্থাহীন হইবে।