ধারাঃ ১০৫৷ (১) উত্তরদায়গ্রহীতা যদি উইলকারীর পূর্বেই মারা যায়, তাহা হইলে উত্তরদায়টি কার্যকর হইতে পারিবে না, কিন্তু তামাদি হইয়া যাইবে এবং উইলকারীর সম্পত্তির অবশিষ্টাংশ গঠন করিবে যদি না উইল দ্বারা এইরূপ প্রতীয়মান হয় যে, উইলকারী উত্তরদায়টি অন্য কারো বরাবরে চালিয়া যাইবে এইরূপ ইচ্ছা করিয়া থাকেন৷ (২) উত্তরদায় গ্রহণে উত্তরদায়গ্রহীতার প্রতিনিধিকে অধিকার দেওয়ার জন্য প্রমাণ করিতে হইবে যে, উইলকারী তাঁহার পূর্বে মারা গিয়াছেন৷ উদাহরণ (অ) উইলকারী খ ক “খ আমার কাছে ৫০০ টাকা পাইবে” উইলমূলে দান করেন৷ খ উইলকারীর পূর্বেই মারা যায়৷ উত্তরদায়টি তামাদি হইয়া যাইবে৷ (আ) ক এবং তাহার সন্তানের বরাবরে উইলমূলে দান করা হয়৷…