ধারাঃ ১০৪৷ পরিশোধের সময় উল্লেখ না করিয়া যদি সাধারণ অর্থে একটা উত্তরদায় দেওয়া হয়, তাহা হইলে উইলকারীর মৃত্যুর দিন হইতে উত্তরদায়টিতে উত্তরদায়গ্রহীতার ন্যাস্ত স্বার্থ থাকে, এবং যদি তিনি উহা গ্রহণ না করিয়া মৃত্যুবরণ করেন, তাহা হইলে উহা তাহার প্রতিনিধির বরাবরে চলিয়া যাইবে৷