ধারাঃ ১০৩৷ অবশিষ্ট দানের অধীনে উইলকারীর মৃত্যুর সময়ে উত্তরদায়গ্রহীতা তাহার সকল সম্পত্তি পাইবেন, যে সম্পত্তি সম্পর্কে অন্যকোন উইলমূলক বিলি করেন নাই যাহা বলবত্ সক্ষম৷ উদাহরণ ক- উইলমূলে কয়েকটি উত্তরদায় হস্তান্তর করেন যাহার মধ্যে ১১৮ ধারায় একটি বাতিল এবং অন্যটি উত্তরদায়গ্রহীতার মৃত্যুজনিত কারণে তামাদি হয়ে যায়৷ তিনি তাঁহার সম্পত্তির অবশিষ্টাংশ খ কে উইলমূলে দান করেন৷ উইল সম্পাদনের পরে ক একটি জামিনদারী! ক্রয় করেন, যাহা মৃত্যুর সময়ে তাঁহার দখলে থাকে৷ খ দুইটি উত্তরদায়ের এবং অবশিষ্টাংশ হিসাবে জামিনদারটির অধিকারী হন৷