ধারাঃ ১০২৷ উইলকারীর ইচ্ছা প্রকাশকারী কোন শব্দাবলী দ্বারা অবশিষ্ট উত্তরদায়গ্রহীতা গঠন করা যাইবে, যাহাতে আখ্যায়িত ব্যক্তি তাহার সম্পত্তির অতিরিক্ত বা অবশিষ্ট অংশ গ্রহণ করিবে৷ উদাহরণ (অ) ক উইল সংক্রান্ত কয়েকটি কাগজপত্রের সমন্বয়ে গঠিত কাগজপত্রে উইল করে যান৷ কাগজপত্রের একটিতে নিম্নলিখিত কথাগুলো লেখা ছিলঃ আমি মনে করি, আমার অন্ত্যোষ্টিক্রিয়ার যাবতীয় ব্যয় প্রভৃতি নির্বাহ করার পর যা কিছু থাকবে তার সবটুকু বর্তমানে স্কুলে অধ্যয়নরত খ পাবে, যা পরবর্তীতে খ যে পেশায় নিয়োজিত হবে ঐ পেশার জন্য উপযোগী হ্ওয়ার জন্য ব্যয় হবে৷” এখানে “খ” অবশিষ্ট উত্তরদায় গ্রহীতা বলে পরিগণিত হবে৷ (আ) ক উইল করে যান, উইলটির শেষে…