ধারা-১০১৷ যেক্ষেত্রে একিট উইল দ্বারা একই ব্যক্তির বরাবরে দুইটি দান করা হয় এবং উইলকারী প্রথমটির পরিবর্তে বা প্রথমটি ছাড়াও দ্বিতীয়টি করিতে ইচ্ছা করিয়াছেন কিনা এ বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়; যদি তিনি কি ইচ্ছা পোষণ করিয়াছিলেন সে সম্পর্কে উইলে প্রমাণ করার কিছু না থাকে, সেক্ষেত্রে উইলের ব্যাখ্যায় নিম্নিলিখিত বিধিসমূহ কার্যকরী হইবেঃ- (ক) যদি একই নির্দিষ্ট জিনিস একই উইলে কিংবা উইলে এবং আবার কডিসিলে একই উত্তরদায় গ্রহীতার বরাবরে দুইবার উইলমূলে দান করা হয়, তাহা হইলে তিনি কেবলমাত্র ঐ নির্দিষ্ট জিনিস গ্রহণের অধিকার হইবেন৷ (খ) যেক্ষেত্রে এক এবং একই উইল বা এক এবং একই কডিসিল কোন কিছুর একই পরিমাণ একই ব্যক্তির…