ধারাঃ ১০০৷ উইলে বিপরীত মর্মে কোন ইঙ্গিতের অবর্তমানে “সন্তান” শব্দটি বা “ছেলে” শব্দটি বা “কন্যা” শব্দটি অথবা সম্পর্ক প্রকাশকারী অন্য কোন শব্দে কেবলমাত্র বৈধ সম্পর্ক নির্দেশ করে এমনভাবে বুঝিতে হইবে কিংবা যেক্ষেত্রে উক্ত বৈধ সম্পর্ক নেই, সেক্ষেত্রে উইলের তারিখে উক্তরূপ সম্পর্কে খ্যাতি অর্জন করিয়াছে৷ উদাহরণ (ক) ক-এর খ, গ এবং ঘ নামে তিন সন্তান আছে৷ খ ও গ বৈধ কিন্তু ঘ অবৈধ সন্তান৷ ক তাহার সন্তানদের মধ্যে সমান অংশে ভাগ করে দেওয়ার জন্য সম্পত্তি রাখিয়া যান৷ সম্পত্তি ঘ বাদে খ ও গ-এর মধ্যে সমানভাবে বণ্টিত হইবে৷ (আ) ক-এর একটা অবৈধ ভাইঝি আছে যে তাহার ভাইজি হওয়ার খ্যাতি অর্জন করিয়াছে এবং ক-এর অন্যকোন বৈধ…