ধারা ৮৩৷ সাধারণ শব্দাবলী সংকুচিত অর্থে বুঝিতে হইবে, যেক্ষেত্রে উইল হইতে এইরূপ সংগ্রহ করা যায় যে, উইলকারী উক্ত শব্দাবলী সংকুচিত অর্থেই ব্যবহার করিতে চাহিয়াছিলেন এবং স্বাভাবিক অর্থের চেয়ে শব্দাবলীকে ব্যাপক অর্থে বুঝিতে হইবে যেক্ষেত্রে উইলের অন্যান্য শব্দাবলী হইতে এমন সংগ্রহ করা যাইবে যে, উইলকারী উহা ঐরূপ ব্যাপক অর্থে ব্যবহার করিতে চাহিয়া ছিলেন৷ উদাহরণ (অ) একজন উইলকারী ক-কে “খ-এর দখলে আমার ফার্ম এবং গ কে “ছ-এ অবস্থিত আমার সকল জলা জমি” দেন৷ খ-এর দখলে থাকা ফার্মের একটা অংশ ঠ-এ অবস্থিত জলাভূমি এবং ঠ-এ উইলকারীর অন্যান্য জলাভূমিও ছিল৷ “ঠ-এ অবিস্থত আমার সকল জলাভূমি” এই সাধারণ শব্দগুলো ক-এর বরাবরে দান…