ধারা ৩০৷ কোন ব্যক্তি কার্যকর হইতে সক্ষম উইল সম্পর্কিত বিলিব্যবস্থা করেন নাই এইরূপ সকল সম্পত্তি সম্পর্কে উইলবিহীন (অকৃত উইল) অবস্থায় মারা গিয়াছেন বলিয়া বিবেচিত হইবে৷ উদাহরণ (অ) ’ক’ কোন উইল না করিয়া মারা যান৷ ’ক’ তাহার সমস্ত সম্পত্তি সম্পর্কে উইলবিহীন অবস্থায় মারা গিয়াছেন৷ (আ) ’ক’ উইল করিয়া এবং ’খ’ কে তাহার নির্বাহক নিয়োগ করিয়া মারা যান, কিন্তু উইলে আর অন্যকোন বিধান নাই৷ ’ক’ তাহার সম্পত্তির বণ্টন সম্পর্কে উইলবিহীন অবস্থায় মারা গিয়াছেন৷ (ই) ’ক’ বেআইনী উদ্দেশ্যে সমস্ত সম্পত্তি উইল করিয়া মারা যান৷ ’ক’ তাহার সম্পত্তির বণ্টন সম্পর্কে উইলবিহীন অবস্থায় মারা গিয়াছেন৷ (ঈ) ’ক’ খ কে ১০০০ এবং ’গ’ এর…