৬৩৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- ***(গ) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যগণের ক্ষমতা ও কার্যাবলী; (ঘ) পরিষদের পক্ষে চু্ক্তি সম্পাদনের বিধানাবলী; (ঙ) পরিষদের কার্যক্রম বাস্তবায়নের বিধানাবলী; (চ) পরিষদের রেকর্ডপত্র, প্রতিবেদন ইত্যাদি রক্ষণাবেক্ষণ ও প্রকাশনা সংক্রান্ত; (ছ) পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী সংক্রান্ত বিষয়; (জ) পরিষদের তহবিল রক্ষণ পরিচালনা,…