২৯। (১) পরিষদ উহার কার্যাবলী সুচারুরূপে সম্পাদন করিবার জন্য পরিষদ গঠিত হইবার পর ভাইস চেয়ারম্যান বা সদস্য বা মহিলা সদস্যগণ সমন্বয়ে নিম্নবর্ণিত বিষয়াদির প্রত্যেকটি সম্পর্কে একটি করিয়া কমিটি গঠন করিবে, যাহার মেয়াদ সর্বোচ্চ দুই বৎসর ছয় মাস হইবে, যথাঃ- (ক) আইন-শৃঙ্খলা; (খ) যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন; (গ) কৃষি ও সেচ; (ঘ) মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা; (ঙ) প্রাথমিক ও গণশিক্ষা; (চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ; (ছ) যুব ও ক্রীড়া উন্নয়ন; (জ) মহিলা ও শিশু উন্নয়ন; (ঝ) সমাজকল্যাণ; (ঞ) মুক্তিযোদ্ধা; (ট) মৎস্য ও প্রাণিসম্পদ; (ঠ) পল্লী উন্নয়ন ও সমবায়; (ড) সংস্কৃতি; (ঢ) পরিবেশ ও বন; (ণ) বাজার মূল্য পর্যবেক্ষণ,…