২১৷ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সদস্য হিসাবে নির্বাচিত সকল ব্যক্তির নাম নির্বাচনের পর যথাশীঘ্র সম্ভব, নির্বাচন কমিশন সরকারী গেজেটে প্রকাশ করিবে৷ উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ১৯৯৮ সনের ২৪ নং আইনের বিভিন্ন ধারার উপান্তটীকা ও বিধানের সংশোধন ৫। উক্ত আইন এর- (ক) ধারা ৬ এ উল্লিখিত “মহিলাদের” ও “মহিলাকে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “নারীদের” ও “নারীকে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) ধারা ১২, ১৩খ, ১৪ ও ২১ এর উপান্তটীকায় উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং (গ) ধারা ৬, ৯, ১২, ১৩, ১৩ক, ১৩খ, ১৩গ, ১৩ঘ, ১৪, ১৬, ১৭, ২০, ২১, ২৯ ও ৬৩ এ এক বা একাধিকবার উল্লিখিত…